দক্ষিনদিনাজপুর

আদিবাসী মহিলার মাথা ফেরত দেওয়ার দাবীতে বংশীহারী থানা ঘেরাও

কবর খুঁড়ে আদিবাসী মহিলার মাথা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে শনিবার বংশীহারী থানা ঘেরাও করার পর ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই খবর ছড়াতেই রবিবার পুনরায় থানা ঘেরাও করে আদিবাসী সমাজের মানুষজন। তাদের দাবী, মাথা ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনায় ধৃত ৬ জনকে তাদের দেখতে দেওয়া হোক। সেই সঙ্গে ধৃতদের আইনত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। যদিও এদিনের এই বিক্ষোভের জেরে থানা চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে আদিবাসীদের সঙ্গে বিষয়টি নিয়ে এক প্রস্ত আলোচনা করেন থানার আধিকারিকরা। পরে আদিবাসীদের বুঝিয়ে তাদের ফেরত পাঠিয়ে দেয় পুলিশ বলে খবর।

        এবিষয়ে কবরস্থান থেকে মাথা কেটে নেওয়া মহিলার ছেলে জানান, তারা এদিন ধৃতদের দেখতে এসেছেন, পাশাপাশি মাথা ফেরত নেওয়া সহ ধৃতদের কঠোর শাস্তির দাবী করেন তিনি।